Thursday, April 18, 2013

What is seo


আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন । এসইও এর টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম । অনলাইন এ আয় এখন অসম্ভব কিছুই নয় । এখন আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসেই আয় করা যায় হাজার হাজার ডলার ।  বর্তমানে, আউটসোর্সিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর বেশ চাহিদা রয়েছে ।
চলুন আমাদের এসইও এর প্রথম পর্ব শুরু করা যাকঃ

এসইও কি?
আমরা কোন কিছুর প্রয়োজন হলে গুগল এ সার্চ দেই । তখন। গুগল আমাদের সেই বিষয়ে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে । তখন আমরা সেই ফলাফলগুলো থেকে প্রথম ১-২  পেজে থাকে আমরা সেগুলো দেখে থাকি। আমরা বাকি ফলাফলগুলো আর দেখি না । এতে, প্রথম ১-২ পেজের ভিজিটর অবশ্যই বেশি হবে । এখন প্রশ্ন হল, হাজার হাজার সাইট থাকতে এই সাইটগুলো কেন প্রথমে আসলো । বাকিগুলো আসলো না কেন? এর কারন হচ্ছে এসইও । এখন এতোগুলো সাইট এর মধ্যে আপনার সাইটটি প্রথম ১-২ পেজে আনার প্রক্রিয়া-ই হচ্ছে এসইও এর কাজ ।
এসইও কেন?

আপনার ওয়েব সাইট এর ভিজিটর বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এসইও । ভিজিটর হচ্ছে ওয়েবসাইট এর প্রাণ । অর্থাৎ, ভিজিটর ছাড়া ওয়েবসাইট এর কোন মূল্য নেই । পৃথিবীতে কোটি কোটি সাইট রয়েছে । আমাদের এতো সাইট মনে রাখা অসম্ভব । তাই, আমাদের কোন কিছুর প্রয়োজন হলে সার্চ ইঞ্জিন এর সাহায্য নিয়ে থাকি । যেমন, আমাদের যদি গেম ডাউনলোড এর প্রয়োজন হয় তখন আমরা গুগলে “Game Download” লিখে সার্চ দিয়ে থাকি । তখন, গুগল আমাদের অনেকগুলো সাইট এর ফলাফল প্রদর্শন করে । তখন, আমরা সেসব সাইট থেকে প্রথম ১-২ পেইজ দেখে থাকি । আপনি যদি একবার আপনার সাইটটি গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আর ভিজিটর নিয়ে চিন্তা করতে হবে না । সুতরাং, আপনার সাইট টি গুগলের প্রথম পেজে আনার জন্যই এসইও
এসইও এর প্রয়োজনীয়তাঃ
বর্তমানে এসইও এর ব্যাপক চাহিদা রয়েছে ।এসইও জানা থাকলে আপনি আপনার সাইটের ভিজিটর বাড়াতে পারবেন । আপনি যদি এসইও শিখেন তাহলে গুগল অ্যাডসেন্স পাবলিশার হয়ে অনলাইন এ আয় করতে পারবেন । এছাড়া, আপনি আউটসোসিং এর মাধ্যমে এবং অন্যান্য অ্যাড ব্যবহার করে টাকা আয় করতে পারেন । শুধু, অনলাইন এ আয় এর জন্য নয়, আপনি আপনার সাইটের ট্রাফিক বাড়ানোর জন্য এসইও শিখতে পারেন ।
এসইও টিউটোরিয়াল::এসইও এর চাহিদাঃ
এসইও টিউটোরিয়াল এ আপনাদের স্বাগতম । আজ শুরু করছি দ্বিতীয় পর্ব । এসইও কি কেন এবং প্রয়োজনীয়তা নিয়ে আমি গত পোষ্ট এ আলোচনা করেছিলাম । বিশ্ব বাজারে এসইও এর চাহিদা ব্যাপক । কারন, এখন প্রতিদিন-ই তৈরি হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট । প্রত্যেক ওয়েবসাইট এর জন্য ভিজিটর দরকার । ভিজিটর হচ্ছে সাইটের প্রান । আর একমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে সাইটে অধিক ভিজিটর পাওয়া সম্ভব । এছাড়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আউটসোর্সিং এ রয়েছে অফুরন্ত কাজ । আউটসোর্সিং একটি সাইট এসইও করার জন্যে নির্ধারিত মূল্যে এবং প্রতি ঘণ্টা হিসেবে কাজ করতে পারেন কিংবা আপনি পার্টটাইম এবং ফুলটাইম হিসেবে কাজ করতে পারেন । আপনি এসইও নিয়ে কি কি কাজ করতে পারবেন এবং আপনার কত টাকা আয় হবে তা নির্ভর করবে আপনার কাজের দক্ষতার উপর । আপনি যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন আপনার আয় তত বেশি হবে । আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ দক্ষ হন তাহলে আপনি প্রতিমাসে ২০০-১০০০ ডালার ইনকাম করতে পারবেন । এছাড়া, ফোরাম পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে অনায়াসে আয় করতে পারবেন । অর্থাৎ, আপনি যদি দক্ষ অপটিমাইজার হতে পারেন তাহলে আপনি অনায়াসে অনলাইন থেকে আয় করতে পারবেন ।
এসইও টিউটোরিয়াল:: এসইও এর প্রকারভেদঃ
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন । এসইও এর টিউটোরিয়াল এ আপনাদের আবারো স্বাগতম । গত পর্বে আমি এসইও কি, কেন, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম । আজ এসইও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করবো ।
চলুন শুরু করা যাকঃ
এসইও দুই প্রকার । যথাঃ
  1. On Page Optimization
  2. Off Page Optimization.
আমরা এখন এসইও এর প্রকারভেদ সম্পর্কে বিশদভাবে আলোচনা করবো ।
  1. On Page Optimization (অনপেইজ অপটিমাইজেশন):
একটি সাইটের ডিজাইন করার সময় কিছু সার্চ ইঞ্জিন করা হয় । যেন, সাইটটি সহজেই সার্চ ইঞ্জিন এ খুজে পায় । এটাই হচ্ছে অনপেইজ অপটিমাইজেশন ।
অনপেইজ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন এর সর্বাধিক গুরুত্বপূর্ণ । অনেক দক্ষতার সাথে অনপেইজ অপটিমাইজেশনের কাজ করতে হয় । কেননা, অনপেইজ অপটিমাইজেশন ভুল হলে সেই সাইট টি আর সার্চ ইঞ্জিন এ খুঁজে পাবে না ।
2.  Off Page Optimization (অফপেইজ অপটিমাইজেশন):
অনপেইজ অপটিমাইজেশন এর কাজ মূলত অনপেইজ অপটিমাইজেশনের মতই । ওয়েব সাইট এর ট্রাফিক/ভিজিটর বাড়াতে অফপেইজ অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অফপেইজ অপটিমাইজেশন আসলে, অনপেইজ অপটিমাইজেশন কে সাহায্য করে । যখন নতুন একটি ওয়েবসাইট তৈরি করা হয় তখন অনপেইজ অপটিমাইজেশন সর্বাধিক গুরুত্বপূর্ণ । আর যখন সাইট টি পুরনো হয়ে যায়, অনপেইজ অপটিমাইজেশন তেমন গুরুত্বপূর্ণ নয় । তখন, অনপেইজ অপটিমাইজেশন ছাড়া এসইও করা অসম্ভব

1 comment:


  1. Very good collection for online bookkeeping. thanks for share this.
    you can get more information about "Online bookkeeping services,small business bookkeeping services" if you visit my site.
    Thanks

    ReplyDelete